Logo

কাশিমপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১১
কাশিমপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুরে অবস্থিত জি এম এস টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিমপুর ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই কারখানার ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় কারখানার নিজস্ব অগ্নি-নিরাপত্তা কর্মীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD