Logo

সাজেক থেকে সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদে ফিরলেন পর্যটকরা

profile picture
উপজেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৫৯
64Shares
সাজেক থেকে সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদে ফিরলেন পর্যটকরা
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে চলমান সহিংসতা ও সড়ক অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনীর সহযোগিতায় নিরাপদে নিজ নিজ গন্তব্যের পথে ফিরেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চার শতাধিক পর্যটক সেনা নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ি শহরে এসে পৌঁছান। পরে তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

এদিকে সংঘর্ষ থামার পর খাগড়াছড়ি জেলা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। নিরাপত্তা নিশ্চিত করতে শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সাত প্লাটুন বিজিবি এবং জোরদার করা হয়েছে টহল। পাশাপাশি, খাগড়াছড়িতে আটকে পড়া ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসও বিশেষ ব্যবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র জনতা হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে টহল জোরদার করেছে এবং পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD