Logo

পরিস্থিতি উন্নত হলে ভিসা কার্যক্রম বাড়ানো হবে: প্রণয় কুমার ভার্মা

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:২০
পরিস্থিতি উন্নত হলে ভিসা কার্যক্রম বাড়ানো হবে: প্রণয় কুমার ভার্মা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাগরিকদের জন্য বিপুলসংখ্যক মেডিকেল ভিসা ইস্যু করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আমরা আশা করি পরিস্থিতি উন্নত হলে ভিসা কার্যক্রম বাড়ানো হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার পুরোনো দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রণয় কুমার ভার্মা বলেন, দুর্গাপূজা একটি মহা উৎসব। বাংলাদেশ ও ভারত দুর্গাপূজার উৎসব একইভাবে পালন করে থাকে। আশা করি দুর্গাপূজা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

এ সময় কুমুদিনী হোমসের কর্মকর্তারা ফুল দিয়ে ভারতের হাইকমিশনারকে বরণ করে নেন। কুমুদিনী হোমস কর্তৃপক্ষ তাকে মন্দিরের ইতিহাস ও সংস্কার কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিষয় অবহিত করেন।

আরও পড়ুন: পূবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কানাডার হাইকমিশনার অজিত সিং, নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভারতের হাইকমিশনারের এ সফর দুই দেশের পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD