Logo

ড. ইউনুস অসুর নয় দেবী দুর্গার মতো: বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
১ অক্টোবর, ২০২৫, ১৩:৩০
ড. ইউনুস অসুর নয় দেবী দুর্গার মতো: বিএনপি নেতা
ছবি: প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ হিসেবে উপস্থাপনের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা, সুনামগঞ্জ ২ আসনে সংসদ সদস্য প্রার্থী, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশকেই ‘অসুর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যা তাদের জঘন্য মানসিকতার পরিচয় বহন করে। ড. মুহম্মদ ইউনূস বাংলাদেশে ‘অসুর’ নয়, হিন্দু ধর্মের দেবী দুর্গার মতো। ইতিহাসের শ্রেষ্ঠতম ফ্যসিবাদকে অসুরের মতো বধ করে দেশের বুকে গণতন্ত্র ও মানিবিকতার কাজ করছেন। বিএনপি ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব বাংলাদেশির দল। হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে, অন্তর্বতী সরকারকে আহবান জানাই তাদের দাবি দাওয়া পূরণে সহায়তা করেন। দেশের গণতন্ত্র প্রক্রিয়ায় উত্তরণে দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আরও পড়ুন: খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংসদীয় আসন সুনামগঞ্জ-২ এর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় কালে উপরোক্ত কথা বলেন।

এ সময় তার সঙ্গে সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম সুহাগ ও যুবদল নেতা আলেক উদ্দিন প্রমুখ ছিলেন।

জেবি/এসএ
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD