Logo

সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রবিউল আলম

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৫ নভেম্বর, ২০২৬, ১৮:০১
সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রবিউল আলম
ছবি: সংগৃহীত

সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬’-এর তৃতীয় আসরে সম্মাননা পেয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক জনবাণী পত্রিকার পূবাইল প্রতিনিধি রবিউল আলম। ব্যবসা-বাণিজ্য, শিল্প-সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে সাংবাদিকতা বিভাগে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোহানা ইভেন্টসের আয়োজনে এবং সেনজো গ্রুপের নিবেদনে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসা, বিনোদন, শিল্প-সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী, সমাজসেবী ও গণমাধ্যমকর্মীদের সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে রবিউল আলমের এ অর্জন পূবাইলের সাংবাদিকতা অঙ্গনেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

আয়োজনটির নেতৃত্ব দেন সোহানা ইভেন্টস ও সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী লুবনা আক্তার এবং তাঁর স্বামী সোহানা ফ্যাশনের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী মো. আকাশ। তাঁদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ব্যবসায়িক সাফল্য এবং শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব।

এ ছাড়া চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন, ফ্যাশন ও ক্রীড়াঙ্গনের পরিচিত মুখদের মধ্যে উপস্থিত ছিলেন কোহিনূর আক্তার সুচন্দা, রওশন আরা রোজিনা, দিলারা হানিফ পূর্ণিমা, ফারহানা আমিন রত্না (নূতন), ফেরদৌস আরা, মনির খান, পিয়াল হোসেন, জয় চৌধুরী, বারিশা হক, শাহেদ শরীফ খান, প্রার্থনা ফারদিন দীঘি, আনিকা কবির শখ, মিষ্টি জান্নাত, রাজ রিপা, মনিরা মিঠু, নাসির হোসেন, গৌতম সাহা, শৈমন্তী সৌমি ও রবি চৌধুরীসহ অনেকে।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল আজীবন সম্মাননা প্রদান। চলচ্চিত্র ও সংগীত অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ কোহিনূর আক্তার সুচন্দা, রওশন আরা রোজিনা, ফারহানা আমিন রত্না (নূতন) এবং নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরাকে এ সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া ব্যবসা, সমাজসেবা ও মানবকল্যাণে অবদানের জন্য সুফিয়া নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল নূরকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় রবিউল আলম বলেন, এ অর্জন তাঁর পেশাগত জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। সম্মাননা প্রদানের জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং সমাজের কল্যাণে সাংবাদিকতার দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, রবিউল আলম দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছেন। পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন ঘটনা, জনদুর্ভোগ, অপরাধ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশে ভূমিকা রেখে চলেছেন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD