Logo

রাঙামাটিতে নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
২ অক্টোবর, ২০২৫, ১৫:৫৬
25Shares
রাঙামাটিতে নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার
জনবাণী ডেস্ক

রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো খোঁজ মেলেনি অপরজনের।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের মহাজনপাড়া এলাকায়। নৌকাডুবির পর থেকে কলেজ পড়ুয়া ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে চেঙ্গী নদীর পাশের এলাকা থেকে ভেসে ওঠে ডেনিজেন চাকমার মরদেহ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও অন্যান্য বাহিনী মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে সেনাবাহিনী জানিয়েছে, এখনও নিখোঁজ জিতেশ চাকমার খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD