Logo

নীলফামারীতে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

profile picture
উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, নীলফামারী
৫ অক্টোবর, ২০২৫, ১৪:৩১
নীলফামারীতে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি
ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৩টি গ্রামের উপর দিয়ে রবিবার (৫ অক্টোবর) সকালে একটি টর্ণেডো আঘাত করলে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিজ্ঞাপন

অসংখ্য গাছপালা ভেঙে গিয়ে রাস্তায় পড়াতে উদ্ধার কাজ করতে উদ্ধারকর্মীরা হিমশিম খাচ্ছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

রবিবার সকাল ৮টায় ভারী বৃষ্টির সময় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনয়নের ৩টি গ্রামে টর্ণেডো আঘাত করে। অসংখ্য গাছ পাকা রাস্তার উপর পরে থাকায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকর্মী দুর্গত এলাকায় ঢুকতে পারছে না।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তার উপর পরে থাকা গাছ অপসারণ করা যাচ্ছে না। তারা চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য চাচ্ছে কাঠুরিয়াদের এগিয়ে আসার জন্য।

গুরুতর আহত ৫ জন কিশোরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকি ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অনেক গবাদি পশু আহত হয়েছে। পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণি সম্পদ দপ্তরের একটি টিম কাজ করছে।

কিশোরগঞ্জ থানার এসআই মো: মহসিন বলেন, রাস্তার উপর গাছপালা পড়ে থাকার কারণে আমরা গাড়াগ্রাম ডিসির মোড় পার হয়ে ভিতরে ঢুকতে পারেনি।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানিয়েছেন, দুর্গত এলাকায় উদ্ধারকর্মীরা কাজ করছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনোও হাতে আসেনি।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD