Logo

সাংবাদিককে জবাই করার হুমকি, থানায় জিডি

profile picture
উপজেলা প্রতিনিধি
নলছিটি, ঝালকাঠি
৫ অক্টোবর, ২০২৫, ১৫:১৫
সাংবাদিককে জবাই করার হুমকি, থানায় জিডি
ছবি: প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে খান মাইনউদ্দিন নামে এক সাংবাদিককে মোবাইলে জবাই করার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক খান মাইনউদ্দিন শনিবার (৪ অক্টোবর) বিকেলে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো হিসাবে কর্মরত আছেন।

জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর জুরকাঠির বাসিন্দা আঃ আজিজ খানের ছেলে সাংবাদিক খান মাইনউদ্দিনের সঙ্গে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুস্কৃতিকারিদের বিরোধ চলে আসছে। এরই জেরে বেশকিছু দিন পূর্বেও সাংবাদিক খান মাইনউদ্দিনের ওপরে অস্ত্রসস্ত্র নিয়া হামলা চালায় দুস্কৃতিকারিরা।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় দুস্কৃতিকারীরা গত ৪ অক্টোবর (শনিবার) রাত্র ১টার দিকে তার বসতঘরে এসে বাসার কলিং বেল বাজায়। এ সময় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে দেন তিনি। পরবর্তীতে রাত ১টা ৪৪ মিনিটের সময় খান মাইনউদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর থেকে কল দিয়ে খান মাইনউদ্দিনকে ঘর থেকে বের হতে বলে এবং জবাই করবে বলে হুমকি প্রদান করেন।

এ ঘটনায় সাংবাদিক খান মাইনউদ্দিন বলেন, আমিসহ আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সন্ত্রাসীদের বিচারের দাবি জানাই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD