Logo

ধান গবেষণায় ৫৫ বছর: ব্রিতে উৎসবের আমেজ

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৫ অক্টোবর, ২০২৫, ২১:১৬
24Shares
ধান গবেষণায় ৫৫ বছর: ব্রিতে উৎসবের আমেজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্‌যাপিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (০৫ অক্টোবর) সকালে গাজীপুরে ব্রি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

ধানভিত্তিক খামার বিন্যাস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

আলোচনা সভায় মহাপরিচালক বলেন, “দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ব্রি প্রতিষ্ঠার পর থেকেই নিরলসভাবে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে একই জমিতে বেশি ধান উৎপাদনের দিকেই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগ, শাখা, সংগঠনের প্রতিনিধি, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে ব্রি এ পর্যন্ত ৮টি হাইব্রিডসহ মোট ১২১টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD