ময়মনসিংহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় টাইফয়েড টিকাদান কর্মসূচি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার মো. মোখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা।
সভায় জানানো হয়, ৯ থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে প্রায় ৫ কোটি শিশুকে এ টিকা প্রদান কর্মসূচির আওতায় আনা হবে।
বিজ্ঞাপন








