Logo

রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ধৌলাই বিলের অনিয়মে লাখো টাকা লুট

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৭ অক্টোবর, ২০২৫, ১৪:২২
41Shares
রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ধৌলাই বিলের অনিয়মে লাখো টাকা লুট
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে। দুর্নীতি যেন পিছু ছাড়ছে না। বিভিন্ন খাত দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী হরিলুটে ব্যস্ত।

বিজ্ঞাপন

জবাবদাহিতার কোনো চিন্তা নাই। ৮টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষের জন্য একমাত্র চিকিৎসা কেন্দ্রে সেবার নামে চলছে বাণিজ্য। স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ বেডের পরিস্কার পরিচ্ছন্নতায় ধৌলাইয়ের কাজে ভূতুরে বিল তৈরি করে গত ২০২৪-২৫ অর্থ বছরে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। এ সময় ছিল না নিয়োগ প্রাপ্ত কোনো ঠিকাদার। কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে এই সব কাজের।

অনুসন্ধানে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ বেডের এক বছরে ধৌলাইয়ে বিছানা চাদর ১১ হাজার ৮ শতাধিক, মশারি ৪শ’, কম্বল ৩ হাজার, দরজার পর্দা ৫শ’, জানালার পর্দা ৫শ’, বালিশের কাভার ১১ হাজার ৩ শতাধিক, ওটি জামা গাউন ৫শ’, ওটি ড্রেস জামা ২শ’, ওটি ড্রেস পায়জমা ২শ’, ওটি ড্রেস ক্যাপ ২শ’, তোয়ালে ৫শ’, এপ্রোন ৩শ’, মেট্রেস কাভা ১৫শ’ ধৌলাই দেখানো হয়।

বিজ্ঞাপন

রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষের জন্য একমাত্র চিকিৎসা কেন্দ্র রাজনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যা বিশিষ্ট হলেও বর্তমানে ১৯ শয্যা চলছে। আর এই ১৯ শয্যার বিপরীতে ব্যবহারে পরবর্তীতে জীবাণু মুক্ত করার জন্য উপরোক্ত কাপড় ধৌলাইতে দেওয়া হয়। জরিপে দেখা যায় প্রতি বেডে প্রতিদিন দুইবার বিছানা চাদর, বালিশ কাভারসহ অন্যগুলো পাল্টানো হয়। কিন্তু হাসপাতালে ভর্তি রোগী প্রতিদিন বিছানা চাদর, বালিশ কাভার ৩ দিনেও পাল্টানো হয় না। জীবাণু যুক্ত এই সব চাদর, কাভারসহ অন্যান্য জিনিসপত্র ব্যবহারের ফলে ছড়াচ্ছে রোগ জীবাণু। এই সমস্ত জিনিস পত্রের ধৌলাই বিল দেখিয়ে ভূতুরে বিল তৈরি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বড় অঙ্কের টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব কাজের ঠিকাদার বা লন্ডির নাম ঠিকানা দিতে অপারগতা প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে এই বিষয়ে উদাসীন।

রোগী ফারুক মিয়া জানান, আমরা ময়লা বেডের মাঝে আছি। একদিন পর পর ময়লা কাপড় নিয়ে নেয়। আবার ধোয়ে- ধোয়ে দিয়ে দেয়। পরিমাণ অনুযায়ী আমরা জিনিস পাই না। সরকার থেকে দেয়, তারা মারিয়া খাইলায়। কয়দিন পর পর তারা নিয়ে রাখেন, ২ দিন পর আবার ফিরত দেইন।

বিজ্ঞাপন

রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স রোগীরা জানান, আজ আমরা এসেছে দেখে ময়লা বিছানা চাদর, মশারি কিছু দেইন না। একটা বেড ও পরিষ্কার নায়। আমরা রোগীদের তো মিলে না। ময়লা ঠিক আছে কাপড়। বিছানা চাদর আনিয়া রাখি দেন, আমরা বিচাই। এসব বেডে মানুষ ঘুমাবে না। আজ রোগী বলে ঘুমাচ্ছে। কারেন্ট চলে গেলেই মশায় ধরে। তারা লিস্টে তো সব কিছু আছে, মশারি ও বেড। কিন্তু আমরা তো কিছু পাই না। সরকারি মাল যারা সরকারি দ্বায়িত্বে আছে সব তারা হলিলুট করে।

রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সর সিনিয়র স্টাফ নার্স শিউলি বলেন, আমি প্রতি দিন রাতের বেলায় পাল্টিয়ে দেওয়া হয়। যার যখন লাগে বেড, এখান থেকে এসে নেয়। ময়লা বেডগুলো প্রতি দিন ধোপাতে যায়। আর ধোপা থেকে যেগুলো আসে সেগুলো রোগীকে দেওয়া হয়। ১৫টা, ১২টা ও ৯টা রোগীর পরিমাণে।

বিজ্ঞাপন

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবরক্ষক রতন মনি দাস বলেন, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডগুলো রোগীর উপরে নির্ভর রয়েছে। রোগী যদি ১০টা হয়, ১০টা বিল আসবে। ১২টা হলে ১২ বিল আসবে। যতজন ভর্তি রোগী হবে, ততজনের।

ঠিকাদারের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে নারাজ। ফলে ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার বিশ্বাস বলেন, ১৯ বেড বিছানা চাদর হিসাব কিনবে না, ৩১টা বেড হিসাব কিনবে। প্রতিদিন রোগী ভর্তি যতটা বেড থাকবে ততটা পরিপূর্ণ থাকে। মাঝে মাঝে ২/৩টি কম থাকে। আমাদের ১৯টি বেড আছে মাঝে মধ্যে ১৭-১৮টি বেড পরিপূর্ণ থাকে।

বিজ্ঞাপন

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন, ডা. মো: মামুনুর রহমান বলেন, অনিয়ম-দুর্নীতি বিষয়ে তিনি স্বীকার করেন। অনিয়ম-দুর্নীতি আগে হইছে, হয়তো বা হইতে পারে। অনিয়ম- দুর্নীতি না এ ধরণের কিছু হয় না এখন আশা করি। আমি গিয়ে কারেকশন করে দিয়েছি। এখন নতুন যে বিল্ডিং সেটা ১৯ বেডের। এই এক্সটেনশন বিল্ডিং বেড দিয়ে যখন রোগী বেশি আসে তখন বেড দিয়ে রোগী ভর্তি দিছে। আপনারা যে বলতেছেন যে বেড কভারে সমস্যা। আমি এটার দায়িত্ব নিয়েছিলাম। আমি নিজেই ইনসিটিভ নিয়ে কিছু জোগায় করে দিছি। বিছানার চাদর আগে যেগুলো ছিল, মশারি ও দেওয়া হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD