Logo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোনের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
৭ অক্টোবর, ২০২৫, ১৫:১৪
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) আর নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আছিয়া আলমের দেবর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আছিয়া আলম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, মিঠামইন উপজেলায় টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম। এরও আগে, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মিঠামইনে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোন সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।

এই মামলাগুলো করেছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি এবং উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের ভাতিজা ফারহান সিকদার।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD