Logo

শেরপুরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
১৭ অক্টোবর, ২০২৫, ১২:১৯
শেরপুরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ডিসি গেইটের সম্মূখে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা.হাসানুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রীবরদী-ঝিনাইগাতী ৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন, সূরা সদস্য মাওলানা আব্দুল বাতেন এবং সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এবং জামায়াতের রুকন অ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুলসহ আরও অনেকে।

জামায়াতের ৫ দফা গণদাবিসমূহ-

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

বিজ্ঞাপন

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

অবাদ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

বিজ্ঞাপন

স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD