Logo

গভীর রাতে গাভী-ছাগল জবাই, মাংস লুট

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
১ নভেম্বর, ২০২৫, ১৫:৪৯
গভীর রাতে গাভী-ছাগল জবাই, মাংস লুট
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে গাভী ও ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের তালতলি গ্রামে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী দিনমজুর শফিকুল ইসলাম জানান, মাঠে গরুর পাশে তার একটি ছাগল বেঁধে রেখেছিলেন। রাতে বাড়ি ফিরে সকালে এসে দেখেন ছাগলটি নেই। পরে ঝোপের মধ্যে পাওয়া যায় জবাই করা ছাগলের হাড় ও রক্তের দাগ।

শফিকুল বলেন, ‘সারাদিন রোদে কাজ করে সংসার চালাই। সেই কষ্টের টাকায় ছাগলটা পুষছিলাম। এখন সব শেষ। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে।’

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, সম্প্রতি এলাকায় গবাদি পশু চুরির ঘটনা বেড়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD