Logo

শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা

profile picture
জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
১৭ নভেম্বর, ২০২৫, ২২:৪৫
শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধারা সাতক্ষীরায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আসিফ চত্বরে আনন্দ মিছিল শেষে জুলাই যোদ্ধারা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। পরে পাশের ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদেরও মিষ্টি দিতে গেলে সংবাদমাধ্যমের ক্যামেরা উপস্থিত থাকায় পুলিশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। পরে ক্যামেরা সরানোর পর জুলাই যোদ্ধাদের কাছ থেকে মিষ্টি গ্রহণ করেন পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার প্রথম সংগঠক ইমরান হোসেন, আপ বাংলাদেশের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম, জুলাই যোদ্ধা বখতিয়ার হোসেন, রাহাত সরদারসহ অন্য নেতারা।

আনন্দ মিছিলে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র-জনতা ও নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে। হাজার হাজার মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তার ফাঁসি ঘোষণা হয়েছে, এ রায়ে মানুষ সন্তুষ্ট। দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে রায় কার্যকর করতে হবে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD