Logo

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

profile picture
উপজেলা প্রতিনিধি
ঘাটাইল, টাঙ্গাইল
২২ নভেম্বর, ২০২৫, ১৪:৫১
ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হামকুড়া চৌরাস্তার পূর্ব পাশে ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড।

বিজ্ঞাপন

শনিবার (২২) নভেম্বর সকাল ১০টার দিকে ছেলের আঘাতে প্রাণ হারান বৃদ্ধ আরশেদ আলী (৮০)।

স্থানীয়রা জানান, আরশেদ আলী ও তার ছেলে আসলাম (২৫) এর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। আজ সকালে ঝগড়ার এক পর্যায়ে আসলাম হাতে থাকা বাঁশ দিয়ে বাবার মাথায় বারবার আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার আগেই আরশেদ আলী মারা যান।

বিজ্ঞাপন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’ এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD