Logo

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জাল জব্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ
২৪ নভেম্বর, ২০২৫, ১১:৫৭
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জাল জব্দ
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক মুন্সিগঞ্জ পঞ্চসারের বিনোদপুর ডিংগাভাঙ্গা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৬টি জাল তৈরির কারখানা ও ২টি গোডাউনে তল্লাশি করে প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১ কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।

পরবর্তীতে, জব্দকৃত অবৈধ জাল এবং সুতার রিলসমূহ সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD