Logo

চুয়াডাঙ্গায় চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২৫ নভেম্বর, ২০২৫, ২১:২২
চুয়াডাঙ্গায় চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে ওই অভিযান শুরু হয়। চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এ সময় কাঠ দিয়ে ইট পোড়ানো, স্কুল ও হাসপাতাল এলাকায় ইটভাটা স্থাপন, নিবন্ধন না থাকাসহ নানা অভিযোগে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার রায়সা ব্রিকস, শিবপুর এলাকার বর্ষা ব্রিকস, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার হিরো ব্রিকস ও দেশ ব্রিকসের চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও সঠিক কাগজপত্র না থাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ ৪টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। বাকী অবৈধ ইটভাটাগুলোতেও অভিযান চলবে।

বিজ্ঞাপন

অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন, র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর লে. কর্নেল কমান্ডার আব্দুল ওয়াহিদ, সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD