Logo

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে প্রতীকী শাট-ডাউন

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩২
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে প্রতীকী শাট-ডাউন
ছবি: প্রতিনিধি

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে লালমনিরহাটে প্রতীকী শাট-ডাউন পালিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন-এর আয়োজনে (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে একটি মিছিল শুরু হয়ে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউট প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক ইছাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, সদস্য মো. ইউসুফ আলী, সদস্য শাহিনুর বেগম ও সদস্য চামিলি বেগম।

বক্তারা বলেন, নার্সদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষায় ৮ দফা দাবী দ্রুত মেনে নিতে হবে। অন্যথায় আগামী ২ ডিসেম্বর থেকে সম্পূর্ণ রূপে কেন্দ্রীয় কর্মসূচির আলোচকে শাট-ডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD