Logo

কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
কোটচাঁদপুর, ঝিনাইদহ
২ ডিসেম্বর, ২০২৫, ১৪:১১
কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
জনবাণী ডেস্ক

কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় মারা গেছে পুলিশ সদস্য আনিসুর রহমান (৪৫)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর তাল মিলের সামনের সড়কে।

বিজ্ঞাপন

জানা যায়,পুলিশ সদস্য আনিসুর রহমান কোটচাঁদপুর থানার ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে মোটর সাইকেলযোগে মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় আসছিলেন ওই পুলিশ সদস্য।

পথিমধ্যে স্থানীয় তাল মিলের সামনে পৌছালে তাকে পিছন দিক থেকে ধাক্কা দেন রাহাত-প্রান্ত নামের ট্র্যাকটি।

বিজ্ঞাপন

এতে গুরুতর আহত হন ওই পুলিশ সদস্য। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু হয়। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা রামনগর এলাকার মহি উদ্দিনের ছেলে।

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির জামান (প্রতিক) বলেন, ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মাজা ও পা গুরুত্বর ফেকসার হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই পুলিশ সদস্য মারা যায়। ময়না তদন্তের জন্য স্থানীয় থানার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,আনিসুর রহমান কোটচাঁদপুর থানার কর্মরত ছিলেন। বাসা মহেশপুর থাকায় সেখান থেকে যাওয়া আসা করতেন। মঙ্গলবার সকালে থানায় আসার পথে দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD