Logo

আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জ, ঠাকুরগাঁও
৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:১০
আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: প্রতিনিধি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়ি পৌঁছেন।

কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতের পর তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ আবু সাঈদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে তিনি বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন।

আরও পড়ুন: নিমিষেই ৩৫ দোকান পুড়ে ছাই

এ সময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে জার্সি উপহার দেন।

এতে আরও উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, পীরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শফিকুল ইসলাম প্রমুখ।

জেবি/এসএ
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD