টঙ্গীতে ছুরিকাঘাতে পথচারী নিহতের ঘটনায় আসামি গ্রেফতার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দেবী রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় র্যাব-১ বিশেষ অভিযান চালিয়ে ইমরান নামের একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, হত্যার পর ইমরান এলাকা ছেড়ে পালিয়ে থাকার চেষ্টা করছিল। ঘটনার পর থেকেই তাকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে গত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১-এর একটি দল।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। র্যাব-১ আরও জানায়, টঙ্গী ও আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।








