Logo

টিকটকের নামে অশ্লীল ভিডিও, ৩৫ তরুণ-তরুণী আটক

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
টিকটকের নামে অশ্লীল ভিডিও, ৩৫ তরুণ-তরুণী আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি মডেল মসজিদ এলাকায় অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক ভিডিও করার অপরাধে ৩৫ তরুণ-তরুণীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবা...

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি মডেল মসজিদ এলাকায় অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক ভিডিও করার অপরাধে ৩৫ তরুণ-তরুণীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটককৃতদের মধ্যে ৮ জন তরুণী, অন্যরা সব তরুণ।

বিজ্ঞাপন

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন বলেন, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের মডেল মসজিদ কমপ্লেক্সের মুসুল্লীদের অভিযোগ ছিল যে, সেই এলাকায় কিছু বখাটে টিকটিক করার নামে অশ্লীল ভিডিও করছে। এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকালে নবীনগর থানা পুলিশ ও ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫ জনকে আটক করা হয়।

পরে আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করে আর কখনো এই ধরণের আচরণ করবে না মর্মে অঙ্গীকার করে। এরপরে স্থানীয় মুরুব্বী ও পরিবারের সদস্যদের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় নবীনগর থানার একদল পুলিশ সদস্য, ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মডেল মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD