Logo

জাল ছাড়াই ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল মাছ

profile picture
উপজেলা প্রতিনিধি
হাতিয়া, নোয়াখালী
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:০৮
জাল ছাড়াই ধরা পড়ল ২৩ কেজি ওজনের কোরাল মাছ
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জালবীহিন ধরা পড়েছে এক বিশাল আকৃতির কোরাল মাছ। ওজনে ২৩ কেজি হওয়া এ মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ১৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কেজিপ্রতি ৭৫০ টাকায় কিনে নেন স্থানীয় এক মাছ বেপারি।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা ৩টার দিকে বুড়িরচর ইউনিয়নের হরিক্ষিত বাজার সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলেন আনোয়ার হোসেন, উপরে উঠে আসার সময় নদীর কিনারে দেখেন সাদা কি দেখা যায়, কাছে যেতেই বিশাল আকৃতির একটি কোরাল মাছ দেখতে পান তিনি। এ সময় মাছটি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সাথে থাকা মোবাইল ভিডিও ও ছবি ধারণ করেন, পরে কোরাল মাছটি বড় ভাই সিরাজের সহযোগিতায় স্থানীয় বাজারে নিয়ে এলে এক মাছ ব্যবসায়ী কিনে নেন।

জেলে আনোয়ার (২৮)বলেন, মহান আল্লাহর শুকরিয়া যে অভাবের সময় বিনা জালে নদীতে ভাসতে থাকা এই বিশাল কোরাল মাছ পেয়েছি। এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক।

জেলের সহধর বড় সিরাজ বলেন, এতো বড় মাছ পেয়ে আমি খুবই আনন্দিত। দুই ভাই মিলে কোরাল মাছটি কাঁধে বহন করে বাজারে নিয়ে আসলে স্থানীয় মানুষ দেখে ভিড় করে।

বিজ্ঞাপন

স্থানীয় জেলে মো: আনোয়ার হোসেন বুড়িরচর ইউনিয়নের বড়দেইল ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো: আব্দুল গনির ছোট সন্তান।

মো: ছাইফুল ইসলাম জিহাদ বলেন, মেঘনা নদীতে প্রায়ই বড় আকৃতির মাছ পাওয়া যায়। পূর্বের তুলনায় এখনকার সময় কোরাল মাছের দামও অনেক বেশি। তবে কোরাল মাছটি সস্তায় বিক্রি হয়েছে।

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD