Logo

শেরপুর পৌরসভায় ১৭ কোটি টাকার প্রকল্পে নতুন ড্রেনের উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
৪ জানুয়ারি, ২০২৬, ১৮:৩১
শেরপুর পৌরসভায় ১৭ কোটি টাকার প্রকল্পে নতুন ড্রেনের উদ্বোধন
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর পৌরসভায় চলমান ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ নং ওয়ার্ডের (পালপাড়া) এলাকায় ১১৫ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (০৪ জানুয়ারি) বিকেলে ড্রেন নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

২০২৫–২৬ অর্থবছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে শেরপুর পৌর এলাকায় এই বৃহৎ উন্নয়ন প্রকল্পটি চলমান রয়েছে। এতে রাস্তা কারপেটিং, আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইট স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজ করা হচ্ছে। প্রকল্পের মোট চুক্তিমূল্য ১৭ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৫৮৮ টাকা ৪৬ পয়সা।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী (সিভিল) এস.এম শফিকুল ইসলাম (শামীম), সহকারী প্রকৌশলী মানুনুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী ও প্রজেক্ট কনসাল্টেন্ট মোঃ বেলাল হোসেনসহ পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ শুরু হয়েছে ১০ নভেম্বর ২০২৫ থেকে এবং আগামী ৯ নভেম্বর ২০২৬ এর মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনকালে পৌর নির্বাহী প্রকৌশলী এস.এম শফিকুল ইসলাম (শামীম) বলেন, শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে আরসিসি ড্রেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করছি।

পৌর প্রশাসন জানিয়েছে, প্রকল্পের কাজ সম্পন্ন হলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে, জলাবদ্ধতার সমস্যা কমবে এবং স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরের নিরাপত্তা ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এতে শেরপুর পৌর শহর আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহরে রূপ নেবে বলে আশা করছে স্থানীয়রা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD