শাপলা কলি ফুল আর ফোটার সুযোগ নেই : অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২ ফেব্রয়ারি) রাতে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জনসভায় কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ,বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জনসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, কুড়িগ্রাম তথা রাজারহাটের মানুষ ভোটের মাঠে বরাবর স্রোতের বিপরীতে গিয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। ভোটের মাঠে জোটের নামে ৪৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরেছিল। কিন্তু কুড়িগ্রামের এ জনপদের কোনো উন্নয়ন হয়নি।
জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন,একটি দল ভোটের মাঠে বেহেশতের টিকিট বিক্রি করার লোভ দেখাচ্ছে। নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। অন্য আরেকটি দল নতুন। তারা অনভিজ্ঞ। তারা মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সঙ্গে জোট করেছে। তারা জোটে না গেলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদের সমর্থন থাকত।’
বিজ্ঞাপন
তিনি এইসব দলকে পরিহার করে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।








