Logo

ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫
ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী
ছবি: সংগৃহীত

সাভারের সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্ত্রী রওশন আক্তার চৌধুরীকে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে প্রচারণায় দেখা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রওশন আক্তার চৌধুরী তার ভাই সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ করছেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ঢাকা–১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট চান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তিকেও এ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার রওশন আক্তার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD