Logo

মৌলভীবাজারে ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৩
মৌলভীবাজারে ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে মৌলভীবাজারে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে তিন দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার পৌরসভার প্রাঙ্গণে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ), রেজিঃ নং বি-২২৩৫ এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন একে এম নুরুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে জ্বালানি উপদেষ্টা ৯ম পে-স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয়—এমন বক্তব্য দিয়ে কর্মচারীদের ক্ষোভ ও হতাশা বাড়িয়েছেন। বক্তারা এ বক্তব্যকে ‘কাটা গায়ে লবণ ছিটানোর শামিল’ আখ্যা দিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তারা বলেন, পে-স্কেল সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেওয়ার এখতিয়ার জ্বালানি উপদেষ্টার নেই।

বিজ্ঞাপন

বক্তারা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, উপদেষ্টাগণ যেন নিজ নিজ দায়িত্বের আওতাভুক্ত বিষয়েই কথা বলেন। অযাচিত বক্তব্য কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ সৃষ্টি করছে।

এছাড়া বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকারি কর্মচারীরাও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও ভোট প্রদান করতে আগ্রহী বলে তারা জানান।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD