Logo

সীমান্ত অতিক্রম করে আসা ভারতীয় জিরা মেহেরপুরে জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫২
সীমান্ত অতিক্রম করে আসা ভারতীয় জিরা মেহেরপুরে জব্দ
ছবি প্রতিনিধি।

অবৈধভাবে পাচার হয়ে আসা সাড়ে ৫শ কেজি জিরা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ব্রজপুর গ্রামের সড়ক থেকে বস্তা বোঝায় এসব জিরা উদ্ধার করে ভবানীপুর ক্যাম্প পুলিশ।

বিজ্ঞাপন

ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, ভারতীয় পণ্য পাচার হয়ে দেশের অভ্যান্তরে প্রবেশ করছে, এমন খবরের ভিত্তিতে উপজেলার রামনগর ব্রজপুর সড়কে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, এসময় সড়কে বস্তা বোঝায় করে আসা একটি স্যাালোইঞ্জিন চালিত আলগামন থামানো হয়। পরে বস্তা খুলে বিপুল পরিমান জিরা পাওয়া যায়। উদ্ধারকৃত সাড়ে ৫শ কেজি জিরা থাকায় অবৈধ পন্য বহনের দায়ে চালকসহ গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। মামলা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD