ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, চালকের সহকারী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কার্ভাড ভ্যানের হেলপার নিহত ও চালক আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আল- আমিন (৪০) তিনি সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় চালক আমিনুল ইসলাম (৪২) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কেভিন এর মধ্যে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।
বিজ্ঞাপন
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারিকে মৃত ঘোষণা করেন। আর চালককে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কার্ভাড ভ্যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন








