জামায়াতে ইসলামীর প্রার্থীর ইলেকট্রোলাইট গাড়ি জব্দ, জরিমানা

বরিশাল-২ সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর ব্যবহৃত একটি ইলেকট্রোলাইট বাহন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এইচ এম মুনিব।
জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বরিশাল-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান আচরণবিধি লঙ্ঘন করে বানারীপাড়া উপজেলায় ইলেকট্রোলাইট বাহনের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালান।
বিজ্ঞাপন
এ সময় বানারীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি এইচ এম মুনিবের নির্দেশে প্রচারণায় ব্যবহৃত আইন লঙ্ঘনকারী গাড়িটি জব্দ করা হয়। পরে প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।








