অভির নেতৃত্বে বিএনপির বিশাল নির্বাচনী র্যালি

সাভারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে প্রতীকে নির্বাচনী প্রচারণা করেন সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি।
বিজ্ঞাপন
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ মার্কায় সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে একটি র্যালি বের হয়।
বিএনপি নেতা অভির নেতৃত্বে নির্বাচনী র্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন এলাকা হয়ে সাভার মডেল থানার সামনে শেষ হয়।
বিজ্ঞাপন
এ সময় বক্তব্যে বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন, বিগত ১৭ বছর যারা ভোট দিতে পারেনি এবার তারা সুন্দরভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং আমরা আশাবাদী বিএনপির প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে ধানের শীষ মার্কায় সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবে সাভারের সাধারণ জনগণ।








