Logo

জনগণের সেবক হিসেবে কাজ করতে চান মাসুদ সাঈদী

profile picture
উপজেলা প্রতিনিধি
ইন্দুরকানী, পিরোজপুর
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪
জনগণের সেবক হিসেবে কাজ করতে চান মাসুদ সাঈদী
ছবি: প্রতিনিধি

পিরোজপুর-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, তিনি তার পিতার আদর্শ অনুসরণ করে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান।

বিজ্ঞাপন

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুরকানী উপজেলা জামায়াতের আয়োজনে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা কেউই দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সফলতা অর্জিত হয়নি বলে তিনি মনে করেন। তার মতে, বর্তমান সময় একটি প্রত্যাশিত সরকারকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আল্লাহ যদি তাকে সুযোগ দেন, তবে তিনি জনগণের খাদেম হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি তার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দীর্ঘদিনের জনসেবার কথা উল্লেখ করে বলেন, পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আজীবন মানুষের পাশে থাকতে চান।

জনসভায় মাসুদ সাঈদী পিরোজপুরের নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান। শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন তার পরিকল্পনার অংশ বলে জানান তিনি।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, নায়েবে আমির মাওলানা ইসহাক হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সভাপতি মাহাবুবুল আলম, বাংলাদেশ হিন্দু-বৈদ্য-খ্রিস্টান পরিষদের জেলা সভাপতি বাবুল হালদার, নাসিম সাঈদী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ. মান্নান সিকদার, আল-আমিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আশরাফুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD