Logo

নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
নাটোর সদর, নাটোর
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২২
নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
ছবি: প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় কৃষক রান্টুর স্ত্রী আতিয়া (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে রান্টুর বাড়ির চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া পাশের একটি মুদিদোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ছাগল মারা গেছে। এতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD