Logo

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: ড. মোহাম্মদ ইলিয়াস

profile picture
উপজেলা প্রতিনিধি
মধুখালী, ফরিদপুর
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩৯
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: ড. মোহাম্মদ ইলিয়াস
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।

বিজ্ঞাপন

রবিবার (৮ ফেব্রয়ারি) রাতে মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় মোল্লাডাঙ্গি মোড়ে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা। আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে এই এলাকাকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।

বিজ্ঞাপন

পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা মো. আলিমুজ্জামান, সেক্রেটারি মোহাম্মদ নওশের চৌধুরী, কোরকদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ ওয়ালিদ হাসান মামুন, জামায়াত নেতা জাহিদুজ্জামান, মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একাধিক পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD