চাঁদপুরে-৩ আসনে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে শহরের হাসান আলী মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এসময় তিনি বলেন, ১৭ বছর চাঁদপুর বাসীর মনের আশা পূরণ হয়নি। যে চাঁদপুর ধানের শীষের ঘাটি। বহুদিন পর সে সূযোগ এসেছে, আপনারা কি ধানের শীষের ইতিহাস জানেন। এই মার্কা মজলুম জননেতা মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ১৭ বছর যারা মাঠে ছিলো তাদের হাতেই ধানের শীষ তুলে দিয়েছেন। আমাকে পাঠিয়েছেন এই ধানের শীষ আপনাদের প্রার্থী মানিক সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, যারা বিএনপির নামে গিবত করে বেড়াচ্ছে আপনারা জানেন গিবত করা কত বড় অপরাধ। তারা বলে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমাদের প্রিয় নবী ওকি কোন দিন জান্নাতের টিকেট বিক্রি করেছেন? তারা কত বড় ভন্ড কতবড় প্রতারক।
বিজ্ঞাপন
জামায়াত সর্ম্পকে হাবিবুন নবী খান সোহেল বলেন, একদিন জামায়াতে আমির পোস্ট দিলেন যেসব নারীরা কর্মক্ষেত্রে যায় তারা পতিতার মতো। পরে যখন সারাদেশ উত্তাল হয়ে উঠলো তখন বললেন আইডি হ্যাক হয়েছে। তাদের আরেকজন নেতাও নারীদের নিয়ে মন্তব্য করেছে । এটা হচ্ছে নারীদের নিয়ে জামায়াতের মনোভাব। আমার বিশ্বাস একজন নারীও জামায়াতে ভোট দিতে পারেনা। এদেশের মানুষ কি ৭১ ভুলে গেছে? দুটি কারণে মানুষ বিএনপিকে ভোট দিবে। বছরের পর বছর বিএনপিকে দেখে মানুষের বিএনপির প্রতি আস্থা তৈরী হয়েছে। মানুষ জানে বিএনপি কারো গোলামী করেনা। দ্বিতীয় কারন হলো জনগণ তারেক রহমানকে চিনে। তারেক রহমানও জানে ক্ষমতা নিলে একসময় ক্ষমতা ছাড়াতে হবে। যেদিন জনগণ তারেক রহমানকে চাইবেনা। সেদিনই তারেক রহমান ক্ষমতা ছেড়ে দিবে।
সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।এসময় তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে ১২ তারিখ সকালে সবাই ভোট কেন্দ্রে যাবেন। অনেকে অনেক পরিকল্পনা করছে, আপনারা কোন পরিকল্পনায় পা দিবেন না। যদি কেউ কোন অন্যায় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সাথে সাথে পুলিশকে জানাবেন। চাঁদপুরকে আমরা মাদক দূর্নীতি মুক্ত করবো। সুপ্রিয় পানির ব্যবস্থা করবো। আমরা সবাইকে নিয়ে চাঁদপুরের সকল সমস্যা সমাধান করবো। আপনারা ভোট গননার রেজাল্ট ছাড়া ঘরে ফিরে যাবেন না।








