Logo

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

profile picture
উপজেলা প্রতিনিধি
জাজিরা, শরীয়তপুর
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৩
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০
ছবি প্রতিনিধি।

শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯-ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পদ্মা ট্রাভেলস নামের বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে জাজিরা হয়ে নাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। ঠান্ডার মোড় নামক স্থানে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহোযোগিতায় বাসের মধ্যে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সড়কে সংস্কার কাজের কারণে রাস্তা সরু থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। তবে বাসটি যেখানে পড়েছে, সেখানে পানি কম থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। বাস খাদে পড়ার সাথে সাথেই স্থানীয়রা জানালা ভেঙে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। ফায়ার সার্ভিস কাছে থাকায় তারাও দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন , খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD