Logo

জামায়াত প্রার্থীর এনায়েতপুর মাজার শরীফ জিয়ারত ও ভোট প্রার্থনা

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৪
জামায়াত প্রার্থীর এনায়েতপুর মাজার শরীফ জিয়ারত ও ভোট প্রার্থনা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মো. আলী আলম উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল পীরানে পীর হযরত খাজা শাহ্ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) ছাহেবের পবিত্র মাজার শরীফ জিয়ারত করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) জিয়ারত শেষে তিনি সম্পূর্ণ দরবার শরীফ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দেশ, জাতি ও নিজের নির্বাচনী সাফল্যের জন্য দোয়া কামনা করেন তিনি।

আলহাজ্ব অধ্যক্ষ মো: আলী আলম উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে দোয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে তার প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

দরবার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার শেষ দিনে তার এই কর্মসূচি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD