জীবননগরে ভোটের ঘণ্টাধ্বনি: ৫৯ কেন্দ্রে বৃহস্পতিবার ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
আর মাত্র একদিন পর, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলার মোট ৫৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বুধবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু করেছে কর্তৃপক্ষ। পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন জীবননগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হক রাসেল।
বিজ্ঞাপন
নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে প্রশাসন, প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।








