Logo

দোহারে সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশ: কেউ যেন জাল ব্যালট বাক্সে ফেলতে না পারে

profile picture
উপজেলা প্রতিনিধি
দোহার, ঢাকা
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১২
দোহারে সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশ: কেউ যেন জাল ব্যালট বাক্সে ফেলতে না পারে
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর আগে দোহার উপজেলায় ভোটের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম জানিয়েছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বলা হয়েছে যেন কেউ জাল মার্কিং সিল বা জাল ব্যালট পেপার সঙ্গে করে ভোট বাক্সে ফেলার সুযোগ না পায়।

বিজ্ঞাপন

মো. মাঈদুল ইসলাম বলেন, “ব্যালট বাক্স প্রতিটি কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসারের সামনে থাকবে। যেন সবাই দেখেন, ব্যালট বাক্সটি সঠিকভাবে পাহারা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ যদি জাল কার্যকলাপের চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে।”

তিনি আরও জানান, নির্বাচনী উপকরণ কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে এবং সব ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত। ভোটারদের তিনি আশ্বস্ত করে বলেন, “নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারবেন।”

বিজ্ঞাপন

দোহার ও নবাবগঞ্জ, ঢাকা-১ আসনের মোট ভোটকেন্দ্র ১৮৪টি। প্রার্থী সংখ্যা ছয় জন। নির্বাচনে মোট ভোটার ৫,৪৫,১৩৫। এর মধ্যে পোস্টাল ভোট ৮,৫১৮। পুরুষ ভোটার ২,৭৬,০৪৫, নারী ভোটার ২,৬৯,০৮৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২১টি। নবাবগঞ্জে ৯টি, দোহারে ১২টি। ভোটার ও ভোটের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন। ভোটকেন্দ্রগুলোতে ১০ জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD