Logo

শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৪
শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় আজিজুল হক মনা (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোড এলাকার বাসিন্দা এবং পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালানোর সময় আজিজুল হক মনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

বিজ্ঞাপন

নিহতের মৃত্যুর বিষয়টি মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তার আকস্মিক মৃত্যুতে শ্রীমঙ্গলের ব্যবসায়ী মহল ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD