Logo

ফরিদপুর-৪ যেখানে ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে বিএনপি

profile picture
উপজেলা প্রতিনিধি
সদরপুর, ফরিদপুর
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৪৮
ফরিদপুর-৪ যেখানে ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে বিএনপি
ফাইল ছবি।

নির্বাচনের প্রচার প্রচারনা শেষ করে নির্বাচনের সামগ্রী ইতোমধ্যে ভোট কেন্দ্রে পৌছে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাসহ নির্বাচনের দায়িত্ব থাকা আইনশৃঙ্খলা বাহিনীও স্ব স্ব কেন্দ্রে অবস্থান নিয়েছে। সকল কার্যক্রম করে এখন ভোটারদের মধ্যে অধীর অপেক্ষা করছে আগামীকালের ভোট প্রদানের মাহিন্দ্রক্ষণ।

বিজ্ঞাপন

আইন শূঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি এবং তাদের নিরাপত্তায় সাধারণ ভোটারদের প্রত্যাশা রয়েছে সুষ্ঠ নির্বাচনের। রাত পোহালেই দেশব্যাপী অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

ফরিদপুর -৪ আসনের (সদরপুর-চরভদ্রাসন-ভাঙ্গা ) তিনটি উপজেলার শেষ মুহুর্তে চলছে নির্বাচনের হিসেব নিকেশ। শেষ পর্যন্ত কে হবেন বিজয়ী, কে পড়বেন বিজয়ের মালা। এই নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। প্রার্থী সমর্থকরা আটঘাট বেঁধে এখন ভোটারদের দ্বারে দ্বারে।

বিজ্ঞাপন

এই আসনটিতে মোট আটজন প্রার্থী থাকলেও মুলত ভোটের মাঠে তিনজন প্রার্থীই মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন এবং প্রতিযোগিতায় রয়েছেন। এরা হলেন, বিএনপির প্রার্থী মো.শহিদুল ইসলাম বাবুল, জামায়াত ইসলামী বাংলাদেশ এর প্রার্থী সরোয়ার হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বিরামহীনভাবে তারা উঠান বৈঠক ও গনসংযোগ চালিয়েছেন। প্রার্থীর পাশাপাশি সমর্থকরা ও থেমে নেই, ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করছেন। তাই শেষ মুহুর্তে গোপনে ভোটারদের মন জয়ে মরিয়া তারা।

সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের দোকানে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে, ভোটের প্রচারণা শেষে চলছে হিসেব নিকেশ। পুরুষ সমর্থকের পাশাপাশি ব্যাপক নারী সমর্থকদেরও ভোটের প্রচারে দেখা গেছে। একে অপরের বিরুদ্ধেও রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ।

অনেক নারী ভোটাররা বলছেন এবার তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন। আবার কেউ বলছেন এলাকার ছেলে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ তাকেই ভোট দিবেন। তবে আ’লীগ ও বিএনপির মঞ্চে এখন সবাই বিএনপি হওয়ায় ফরিদপুর-৪ আসনে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। একদিকে বিএনপির কর্মী সমর্থক অন্যদিকে ৯টি ইউনিয়নের চলমান চেয়ারম্যানও ইউপি পরিষদের সদস্যরা বিএনপির সাথে রয়েছে ঐক্যবদ্ধ। প্রথম দিকে বিএনপির কিছুটা ঘাটতি থাকলেও এখন মাঠে গণজোয়ার চলছে। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে, ক্ষমতায় বিএনপি যাবে। বিএনপির এমপি হলে এলাকার ব্যাপক উন্নয়নে সম্ভাবনা রয়েছে। স্বতন্ত্র কে বিজয়ী করলে হয়ত তেমন হবে না বরং এলাকায় সংঘাত সৃস্টির শংঙ্কা থাকবে।

বিজ্ঞাপন

বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এখন ঐক্যবদ্ধ রয়েছে। ভোটারদের দ্বারে দ্বারে তারা পৌছে গিয়ে ভোটারদের ধানের শীষের জন্য ভোট দিতে বলছেন। আ’লীগের নির্বাচনে অংশ না থাকায় আ’লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেওয়ার কারনে এখন ফরিদপুর-৪ আসনে ভোটের সমীকরনে ত্রিমুখী লড়াইয়ে বিজয়ের পথে রয়েছেন বিএনপি বলে নেতাকর্মীদের আশ্বাস। অনেক ভোটাররা জানান, বিগত সময়ে ভোট দিতে পারি নাই এবছর বিএনপিতে ভোট দিবো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনে মোট ভোটার সংখা ৪,৯০,৯৯১ জন। এর মধ্যে সদরপুর উপজেলায় এবারে মোট ভোটার ১,৭৬,২৬২ জন। মোট ভোট কেন্দ্র ১৮৯ টি তারমধ্যে সদরপুর উপজেলায় কেন্দ্র রয়েছে ৬৮ টি।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD