Logo

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:১১
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র উদ্ধার
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রয়ারি) দিবাগত ১২ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে সীমান্তবর্তী পোল্ট্রিমোড় চর এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, একটি দেশীয় শুটার গানসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ধারালো অস্ত্রের মধ্যে রয়েছে—দুটি বড় রামদা, পাঁচটি ছোট রামদা, পাঁচটি হাসুয়া, একটি চাপাতি ও একটি ছুরি।

বিজিবি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে চরাঞ্চলের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র এসব অস্ত্র পরিবহন করছিল। গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি চৌকস টহল দল অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, উদ্ধারস্থলটি সংশ্লিষ্ট বেইজ ক্যাম্প থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার এবং আন্তর্জাতিক সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক চার কিলোমিটার ভেতরে অবস্থিত। অভিযানে ড্রোন ক্যামেরার সহায়তায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট স্থান শনাক্ত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। মহাপরিচালকের দিকনির্দেশনা এবং সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন ১৩ জন আসামিসহ আটটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি ও ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি আশাবাদী। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে বিজিবি দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD