Logo

৭৪ লাখ টাকা নিয়ে আটক জামায়াত নেতা, বছরে আয় প্রায় ৪ লাখ

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৯
৭৪ লাখ টাকা নিয়ে আটক জামায়াত নেতা, বছরে আয় প্রায় ৪ লাখ
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান নগদ ৭৪ লাখ টাকা বহন করার সময় সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ তার ঘোষিত মোট সম্পদের তিনগুণেরও বেশি হওয়ায় টাকার উৎস নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রশ্ন তোলেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, আটকের পর বিভিন্ন পক্ষ থেকে দাবি করা হয়েছে—উদ্ধার হওয়া অর্থ ব্যবসায়িক লেনদেন বা শ্রমিকদের বেতনের টাকা।

তবে বেলাল উদ্দিন প্রধানের সর্বশেষ আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, তার বার্ষিক আয় ৪ লাখ ৭৮ হাজার ৬৪১ টাকা। আর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৪৪ হাজার ৮৬৭ টাকা। এমন অবস্থায় প্রায় ৭৪ লাখ টাকা নগদ বহনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে—এই অর্থের উৎস কী?

বিজ্ঞাপন

জুলকারনাইন আরও লেখেন, জেলা পর্যায়ের একজন রাজনৈতিক নেতা নির্বাচনের ঠিক আগে এত বড় অঙ্কের টাকা কেন বহন করছিলেন, তা দ্রুত তদন্ত করে পরিষ্কার করা প্রয়োজন।

এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশির সময় বেলাল উদ্দিনের কাছে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়। গণনা করে দেখা যায়, টাকার পরিমাণ ৭৪ লাখ। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তার বাবা দবিরুল ইসলাম সালন্দর এলাকার একটি কলেজের শিক্ষক। পাশাপাশি তিনি একটি টেইলার্স দোকানের মালিক।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD