Logo

‘মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে’

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০০
‘মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, ভেতরে আরও বোমা থাকতে পারে’
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে হাতবোমা বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। এর আগে শনিবার রাতে একই এলাকার কালাম আলীর বাড়িতে বিকট শব্দে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিআইজি মো. শাজাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে মরদেহের কাছে যাওয়া যাচ্ছে না, বাড়ির ভেতরে আরও হাতবোমা থাকতে পারে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে। যেহেতু মরদেহের কাছাকাছি যাওয়া যাচ্ছে না। তাই তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD