পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ত্রিমুখী লড়াই, ভোটগ্রহণ চলছে

ঐতিহ্যবাহী পাবনা জেলা আইনজীবী সমিতি-র কার্যনির্বাহী পরিষদের (২০২৬–২৭ সেশন) এক বছর মেয়াদি নির্বাচনের ভোটগ্রহণ আজ সোমবার উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সমিতির নিজস্ব ভবনে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। পাবনা শহরের এই বারে মোট ৪২০ জন ভোটার তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।
এবারের নির্বাচনের প্রধান আকর্ষণ ত্রিমুখী প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে থাকা তিনটি প্যানেল ও তাদের শীর্ষ পদের প্রার্থীরা হলেন— জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (খন্দকার মাসুদ–কাজী আলম পরিষদ) সভাপতি: খন্দকার মাকসুদুর রহমান মাসুদ সাধারণ সম্পাদক: কাজী মাহবুবুল আলম।
বিজ্ঞাপন
জাতীয়তাবাদী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (মির্জা আজিজ–মলয় প্যানেল) সভাপতি: মির্জা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক: মলয় কুমার দাস রায়।
সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ (হামিদ–এহিয়া পরিষদ) সভাপতি: মো. আব্দুল হামিদ পি.কে., সাধারণ সম্পাদক: সুলতান মাহমুদ খান এহিয়া।
সকাল থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। এরপরই শুরু হবে ভোট গণনা। ফলাফল ঘোষণার মাধ্যমে আগামী এক বছরের জন্য পাবনা বারের নেতৃত্ব কারা পাচ্ছেন—তা জানা যাবে আজই।








