Logo

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপের প্রেসিডেন্ট। তাঁর এই সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে অনুষ্ঠানের তাৎপর্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মালদ্বীপের প্রেসিডেন্টের পাশাপাশি শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান সরকারের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা।

এ ছাড়া বিভিন্ন দেশের আরও উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন।

বহু বিদেশি অতিথির উপস্থিতিতে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD