Logo

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৩
ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে ইউসুফ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।

ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত একটি ঘটনা নিয়ে তার সঙ্গে পরিবারের টানাপড়েন চলছিল। এ নিয়ে পারিবারিকভাবে সালিশি বৈঠকও হয়। এর জেরে হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। সোমবার রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD