Logo

রাজারহাটে বিক্ষোভ : রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজারহাট, কুড়িগ্রাম
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫
রাজারহাটে বিক্ষোভ : রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি
ছবি: প্রতিনিধি

রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কুড়িগ্রাম জেলার রাজারহাটে বিক্ষোভ মিছিল করেছে রাজারহাট ইসলামীয়া মডেল মাদ্রাসা-এর শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা রাজারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মাওলানা শোয়াইবুর রহমান। এ সময় মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা শোয়াইবুর রহমান বলেন, রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে সংযম ও শালীনতার মাধ্যমে মাসটির পবিত্রতা রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ অস্থির হয়ে উঠেছে। এ পরিস্থিতি চলতে দেওয়া যায় না। সব পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

এ সময় বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

জেবি/আরএক্স/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD