Logo

সদরপুরে নকল গো-খাদ্য উৎপাদনে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
সদরপুর, ফরিদপুর
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪৫
সদরপুরে নকল গো-খাদ্য উৎপাদনে জরিমানা
ছবি: প্রতিনিধি

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় নকল গো-খাদ্য উৎপাদনের দায়ে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে মেসার্স সদরপুর পোল্ট্রি ফিডের মালিক মো. দেলোয়ার হোসেন (৫০)-কে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদরপুর থানার এসআই আসাদুজ্জামান রিপন ও সঙ্গীয় ফোর্স।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাড়ে সাতরশি বাজারে ভেজাল গো-খাদ্য তৈরি করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিটামিন ও ক্যালসিয়ামের নামে নিম্নমানের চুনের গুঁড়া ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে দোকানের ভেতরেই মেয়াদহীন গো-খাদ্য তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভেজাল পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল গো-খাদ্য পশুর শরীরে প্রবেশের মাধ্যমে পরোক্ষভাবে মানবদেহেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD